৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের নতুন এসপি নাজির আহমেদ, সিরাজগঞ্জে বদলি আগের এসপি সাইফুল 

ফপ্র সারথি

চট্টগ্রামের নতুন এসপি নাজির আহমেদ খাঁন, সিরাজগঞ্জে বদলি আগের এসপি সাইফুল
চট্টগ্রামের নতুন এসপি নাজির আহমেদ খাঁন, সিরাজগঞ্জে বদলি আগের এসপি সাইফুল

চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। তিনি বর্তমানে কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে, চট্টগ্রামের বর্তমান পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু লটারিতে পেয়েছেন সিরাজগঞ্জের দায়িত্ব। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুবুর রহমান। মোহাম্মদ নাজির আহমেদ খাঁন ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি ফরিদপুরের আলফাডাংগা উপজেলায়। কুমিল্লায় দায়িত্ব পালনের আগে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (লজিস্টিকস) হিসেবে দায়িত্ব পালন করেন। একই প্রজ্ঞাপনে চট্টগ্রামের বর্তমান পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠ প্রশাসন পুনর্গঠনের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে রদবদল করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার জন্য নতুন পুলিশ সুপার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। লটারিতে চূড়ান্ত হওয়া তালিকার ভিত্তিতেই বুধবার বদলির আদেশ জারি করা হয়েছে। সাইফুল ইসলাম সানতু চট্টগ্রামে যোগদানের আগে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?