৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আজ শিক্ষাবিদ বাঁশী মোহন চৌধুরী’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

ডেস্ক নিউজ, ফ. প্র

প্রয়াত বাঁশী মোহন চৌধুরী।

উত্তর ফটিকছড়ি’র সুপরিচিত শিক্ষাবিদ প্রয়াত বাঁশী মোহন চৌধুরী’র আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তিনি ২০২৪ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় ফটিকছড়িস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।কর্মজীবনে তিনি নারায়ণহাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন। এরপর তিনি লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে যোগ দেন।

তিনি ৪২ বছরের শিক্ষকতা জীবনে ফটিকছড়ির কমপক্ষে পাঁচটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। অবসর জীবনে তিনি দীর্ঘদিন ভূজপুরের সিংহরিয়াস্থ শ্রী শ্রী শ্মশান কালী মঠ-এর সভাপতির দায়িত্ব পালন করেন।তাঁর অগণিত শিক্ষার্থী দেশে ও দেশের বাইরে বিভিন্ন পেশায় সুপ্রতিষ্ঠত।

তাঁর ছয় সন্তান ব্যবসা- শিক্ষকতা-সাংবাদিকতা এবং নানা সামাজিক কর্মকান্ডে প্রতিষ্ঠিত। তাঁর নাতি-নাতনীরা দেশসেরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করছে।

উল্লেখ্য, শিক্ষাবিদ প্রয়াত বাঁশী মোহন চৌধুরী খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও ফটিকছড়ি প্রতিদিন-এর উপদেষ্টা সম্পাদক প্রদীপ চৌধুরীর শ্রদ্ধাভাজন পিতা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?