৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়ি আসন

প্রয়াত নেতাকর্মী ও স্বজনদের কবর জিয়ারতে প্রচারণা শুরু নুরুল আমীনের

রাজনৈতিক প্রতিবেদক

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন প্রয়াত নেতাকর্মী ও স্বজনদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শুক্রবার সকালে তিনি নাজিরহাট পৌরসভায় সন্ত্রাসীদের গুলিতে নিহত জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের কবর এবং পাইন্দং এলাকায় তাঁর স্বজনদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমীন বলেন, “প্রয়াত নেতাকর্মীরা ইসলামী আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণা। ইনশাআল্লাহ জনগণের ভোট ও দোয়ায় আমরা ন্যায়, ইনসাফ ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করব।”

তিনি আরও বলেন, “ফটিকছড়ির মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার। আমি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।” কবর জিয়ারত শেষে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা সভায় অংশ নেন। সভায় সন্ত্রাসীদের হাতে নিহত নেতাকর্মীদের পরিবারের সদস্যসহ জামায়াত-শিবির এবং ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর জব্বর এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সমন্বয়ক মুহাম্মদ একরামুল হক বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?