৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

হেফাজত আমিরের সঙ্গে জামায়াত প্রার্থী নুরুল আমিনের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন।

শুক্রবার দুপুরে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে গণসংযোগ, নির্বাচনী প্রচারণা ও একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণকালে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমীন হেফাজতে আমীরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন বলেন, “ফটিকছড়িকে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে আমি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি। ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার আলোকে সমাজ বিনির্মাণে আলেম-ওলামাদের পরামর্শ ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসের ভিত্তিতেই একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ন্যায়পরায়ণ নেতৃত্ব, জনসেবামূলক রাজনীতি ও আদর্শভিত্তিক সমাজ গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?