৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়ী আলমগীর ছুটে গেলেন বিজিত সাইফুদ্দিন মাইজভাণ্ডারীর কাছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর নির্বাচনে বিজয় লাভের পর সৌজন্য সাক্ষাৎ করেন বিজিত প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারীর সঙ্গে। সাক্ষাতে উভয়ে একে অপরকে আলিঙ্গন করেন এবং ফটিকছড়ির সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী সরোয়ার আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী বলেন,
“জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের পক্ষে এবং উগ্রবাদের বিপক্ষে তাদের জোরালো অবস্থান ব্যক্ত করেছেন।”

সরোয়ার আলমগীর বলেন, “মাইজভাণ্ডার দরবার শরীফ মহান মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল। মাইজভাণ্ডারী আকাবেরগণ এই দেশ স্বাধীন হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই কারণেই আমি ও আমার দলের নেতৃবৃন্দ এখানে ছুটে এসেছি। আমরা ফটিকছড়ির সকল মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?