ফটিকছড়িতে নামাজে সেজদারত অবস্থায় মো. মাহাবুল আলম (৬২) নামে এক মুসল্লি মারা গেছেন। নিহত মাহাবুল আলম নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালামিয়া দফাদার বাড়ির মরহুম বাচা মিয়ার পঞ্চম সন্তান।
গতকাল পবিত্র মাহে রমজানের প্রথম দিন, তিনি স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ ও ইফতার শেষে এশা ও তারাবির নামাজ আদায়ের জন্য উপস্থিত হন।
তারাবির প্রথম রাকাতের প্রথম সেজদায় থাকাবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে মুসল্লিরা দাঁড়িয়ে গেলে দেখা যায়—তিনি সেজদারত অবস্থায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় ছৈয়্যাদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে দাফন করা হয়।



