বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর নতুন কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন, মা খাদিজাতুল কোবরা (রাঃ)’র পবিত্র ওফাত দিবস উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তোফখানা রোডে অবস্থিত শিশু কল্যাণ পরিষদ-এর চতুর্থ তলায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয় আজ ২৮ ফেব্রুয়ারি শনিবার বিকেল চারটায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
এ সময় তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এর ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে জনগণের ভোগান্তি বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকর বিকল্প পথ খুঁজে বের করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, খাদ্যে ভেজাল মেশানো ও অতিরিক্ত মুনাফা অর্জন—উভয়ই ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। পবিত্র রমজান মাসেও যারা মানুষের কষ্ট বাড়ায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। অবিচার, দুর্নীতি ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বিএসপি চেয়ারম্যান আন্তর্জাতিক ইস্যুতেও বক্তব্য রাখেন। তিনি ইরানে মার্কিন মদদপুষ্ট ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি ভাইস চ্যানসলার অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, অধ্যাপক শহীদ মঞ্জু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব কবি মাহমুদুল হাসান নিজামী, ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মো: সাইফুল ইসলাম, পীরজাদা কাজী আশিকুর রহমান হাশেমী, মোঃ ওসমান আলী, মোঃ মনির হোসেন, অতিরিক্ত মহাসচিব মোঃ আসলাম হোসাইন,যুগ্ম মহাসচিব মো: ইব্রাহিম মিয়া, ঢালি কামরুজ্জামান হারুন, সাংগঠনিক সম্পাদক এস এম বারী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ মানিক, প্রচার সম্পাদক চৌধুরী মোঃ হোসেন, সহ অর্থ সম্পাদক মো: মোশারফ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, শিল্প বিষয়ক সম্পাদক সীমা আক্তার, প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহি, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, সহ ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক লিজা আক্তার,সহ মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার এবং সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুলহাস,ময়মনসিংহ জেলা সভাপতি মো: ফিরোজ আলম প্রমুখ। অনুষ্ঠানটি দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে সমাপ্ত হয়।



