পবিত্র মাহে রমজান উপলক্ষে জামায়াতে ইসলামী নাজিরহাট পৌর শাখার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার পৌরসভার কুম্ভার পাড়া ঈদগাঁ এবং চুঁরকারহাট এলাকায় এসব সামগ্রী বিতরণ হয়।
নাজিরহাট পৌরসভা জামায়াতের সভাপতি বায়েজিদ হাসান মুরাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি শামসুল আরেফিন আরিফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পবিত্র মাহে রমজান আমাদের জন্য সংযম, ত্যাগ ও সহমর্মিতার মাস। এই মাস আমাদের শিক্ষা দেয়—নিজের পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর। সেই দায়িত্ববোধ থেকেই জামায়াতে ইসলামী অতীতেও আপনাদের পাশে ছিল, আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।” এসময় শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।




