১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাস্টার আবুল বশর

ফপ্র সারথি

চলে গেলেন ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষক মাস্টার আবুল বশর। আজ রাত ১০টা ১৫ মিনিটে লেলাংস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জীবন বাজি রাখা এক অকুতোভয় যোদ্ধা ছিলেন আবুল বশর। শিক্ষকতা দিয়ে যার জীবনের পথচলা শুরু, সেই পথচলার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে হয়ে ওঠেন সাহসী সারথি। একজন শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হিসেবে তিনি আমৃত্যু সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।

তার প্রয়াণে ফটিকছড়িবাসী হারালেন এক আলোকিত মানুষকে—একজন আদর্শ শিক্ষক, সাহসী মুক্তিযোদ্ধা এবং সৎ সাংবাদিককে। তিনি ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের মনুর বাড়ির মরহুম মাওলানা আবদুর রহমানের সন্তান।

মাস্টার আবুল বশর ছিলেন অধুনালুপ্ত নাজিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক পূর্বকোণ পত্রিকার নাজিরহাট সংবাদদাতা এবং নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।

ফটিকছড়ির এ গুণিজনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ফটিকছড়ি প্রতিদিন পরিবার, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?