১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল

ন্যাশনাল ডেস্ক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল মোহাম্মদ আবদুল বাছির। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মুহাম্মদ আবদুল্লাহর নিয়োগ বাতিল করেছে সরকার। পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল বাছিরকে (বাছির জামাল) এই ট্রাস্টের নতুন এমডি দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি আবদুল্লাহর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। অপর প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন অনুযায়ী বাছির জামালকে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছ। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?