১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইজভান্ডার দরবারের হক মঞ্জিলে ইফতার করলেন সরোয়ার আলমগীর

ফ. প্র ডেস্ক নিউজ

ফটিকছড়িতে গাউছিয়া হক মঞ্জিলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির রওজা ময়দানে এ মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফটিকছড়ি আসনে ধানের শীষের বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীর।

ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ হাসান মাইজভান্ডারি।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, গাউছিয়া হক কমিটির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, প্রফেসর ড. জসিম উদ্দিন, ট্রাস্ট্রের সচিব এ ওয়াই এমডি জাফর, শেখ মুজিবুর রহমান বাবুল, আবু আজম তালুকদার, মোহাম্মদ সাইফুদ্দীন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসি উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?