সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী (রহ.)-এর বংশধর, গাউছে জমান সৈয়দ খায়রুল বশর মাইজভাণ্ডারী (রহ.)-এর পৌত্র এবং সৈয়দ শামসুল হুদা মাইজভাণ্ডারী (রহ.)-এর চতুর্থ শাহজাদা সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদুল আযহার জামাত শেষে জিয়ারতকালীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দরবার সূত্রে জানা যায়, তাঁর আকস্মিক মৃত্যুতে মাইজভাণ্ডার দরবারের আশেকান, মুরিদান ও স্থানীয় ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঈদের মতো পবিত্র দিনে তাঁর ইন্তেকালের খবরে সর্বত্র শোকের আবহ বিরাজ করছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন দরবারের অনুসারী ও শুভানুধ্যায়ীরা।



