বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৬জুন) সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফস্থ শাহী মাঠে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন মাওলানা বশিরুল আলম মাইজভাণ্ডারী।
জানাজায় অংশগ্রহণ করেন- চট্টগ্রাম ২ আসনের সংসদীয় আসনের নির্বাচিত জনপ্রতিনিধি সরোয়ার আলমগীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম,সাংবাদিক কাদের গনি চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক আজিম উল্লাহ বাহার,
সাবেক সাধারণ সম্পাদক শাহজাদা ওমর ফারুক, সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী, সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারী, সৈয়দ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী, ডা. সৈয়দ নিহাদুল ইসলাম সাইফ মাইজভাণ্ডারী, সৈয়দ মিফতাহুন নুর মাইজভান্ডারী সহ
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আহমদ গনি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএফইউজে, ডিইউজে, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
প্রসঙ্গত,গত শুক্রবার (৫ জুন) সকাল ১০টা ৪৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আহমদ গণি চৌধুরী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।



