ফটিকছড়িতে জাম গাছ থেকে পড়ে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিহত মোঃ আলমগীর (৪০)।

ফটিকছড়িতে গাছ থেকে জাম পারতে গিয়ে মোঃ আলমগীর (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভার পশ্চিম সুয়াবিল আলমের ঘোনা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর ওই এলাকার

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর দীর্ঘদিন ধরে বিভিন্ন গাছে উঠে ফল সংগ্রহে দক্ষ ছিলেন। প্রায়ই তিনি এলাকার মানুষের জন্য গাছ থেকে ফল পেড়ে দিতেন। শনিবার দুপুরে একটি জামগাছে উঠে ফল সংগ্রহের সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, জামগাছ থেকে পড়ে আলমগীর নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?