নিকার বৈঠক

অনুমোদন পেল নতুন উপজেলা ‘ফটিকছড়ি উত্তর’

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উত্তর উপজেলার মানচিত্র

দেশে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা হিসেবে অনুমোদন পাওয়া তিনটির মধ্যে রয়েছে চট্টগ্রামের বহুল আলোচিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা।


বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।


এ ছাড়া কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘পাগলা’ নামে আরও দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে।


বৈঠকে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে নতুন একটি থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলো প্রশাসনিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?