নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মির্জা আকবর

নিজস্ব প্রতিবেদক

মির্জা মোহাম্মদ আকবর।

ফটিকছড়ির নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মির্জা মোহাম্মদ আকবর।

রবিবার (৫ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনমূলে এ কমিটি অনুমোদন পেলো। এতে বোর্ড কর্তৃক সভাপতি হিসেবে মনোনীত হন নানুপুরের ঐতিহ্যবাহী মির্জা পরিবারের সন্তান মির্জা মোহাম্মদ আকবর।

তিনি বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, দানবীর ও শিল্পপতি মির্জা আবু আহমদের পুত্র এবং শিল্পপতি, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ প্রয়াত মির্জা আবু মনসুরের ছোট ভাই।

এডহক কমিটিতে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি হয়েছেন মো. মহিউদ্দীন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত অভিভাবক সদস্য হয়েছেন এস. এম. ওবাইদুল হক।

বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে শিক্ষা বোর্ড ছয় মাস মেয়াদি এডহক কমিটির অনুমোদন দেন। এ সময়ে বিধি অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?