চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার একাংশের কাঁচা ফুল ব্যবসায়ী এবং ওয়েডিং ইভেন্ট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠন ‘ফটিকছড়ি-হাটহাজারী ফুল ব্যবসায়ী সমবায় সমিতি’-এর দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৩জুলাই) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মো. ইকবাল হোসেনকে সভাপতি এবং মো. আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাসির উদ্দীন, মো. নুর উদ্দীন, মো. সাইফুদ্দীন ও মো. আলমগীর। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. এরশাদ, মো. নবিরুল ইসলাম ও মো. শাহজান; সহ-সাধারণ সম্পাদক মো. বেলাল; সাংগঠনিক সম্পাদক মো. আলম; সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম; অর্থ সম্পাদক হিসেবে মো. আলাউদ্দিন শাহ, মো. তারেক আহম্মদ ও মো. এরশাদুল আলম; দপ্তর সম্পাদক মো. আজাদ; প্রচার সম্পাদক মো. বাবলু; সহ-প্রচার সম্পাদক মো. রেজভী এবং কার্যকরী সদস্য হিসেবে মো. খোরশেদ আলম, মো. এমরান, মো. জাহেদ, মো. শাকিল ও মো. মানিক।
কাউন্সিলে বক্তারা বলেন, ফুল ব্যবসা ও ওয়েডিং ইভেন্ট খাতের ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসার উন্নয়নে সমবায়ভিত্তিক কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি সংগঠনের ঐক্য, দক্ষতা ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে নবগঠিত কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।



