ফটিকছড়ি উত্তরের প্রথম ইউএনও সাঈদ ইব্রাহীম

নিজস্ব প্রতিবেদক

সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) পদে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছে সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রচলিত বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন। একই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তাঁর বর্তমান দায়িত্বও যথারীতি পালন করবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করা হয়। প্রশাসনের এ পদক্ষেপের মাধ্যমে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় আনুষ্ঠানিক অগ্রগতি হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?