এক দল ১৯৬৬ সালের পর ফাইনালে খেলেনি, আরেক দল খেলেছে সর্বশেষ আসরেই। আরেকবার ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলের মধ্যে কে বেশি চাপে থাকার কথা? ইংলিশ ডিফেন্ডার মার্ক গেহির মতে, শেষবার ফাইনাল খেলা দলটিই, মানে আর্জেন্টিনা। আজ রাতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। এই ম্যাচে শুধু ফাইনালের সমীকরণই নয়, আছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আলোচিত অতীতের আবহও। খবর প্রথম আলোর।
১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে আজও এক তেতো স্মৃতি। আবার ১৯৯৮ বিশ্বকাপের নকআউট পর্বে ডেভিড বেকহামের লাল কার্ডও ইংলিশদের স্মৃতি থেকে মুছে যায়নি। এ ছাড়া মাঠের বাইরেও দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তপ্ত। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি এখনো দুই দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলে। ব্রিটিশ নিয়ন্ত্রিত এই দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে আপত্তি জানিয়ে আসছে আর্জেন্টিনা। ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড গোলরক্ষক পিটার শিলটনকে বোকা বানিয়ে ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ গোল ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড গোলরক্ষক পিটার শিলটনকে বোকা বানিয়ে ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ গোলএক্স।
তবে ইংল্যান্ড ডিফেন্ডার এজরি কনসা জানিয়েছেন, মাঠের বাইরের এসব বিষয় থেকে দল নিজেদের দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে, ‘আমাদের নিজেদের ওপরই মনোযোগ দিতে হবে। পেছনের ইতিহাস ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। এটি নিয়ে অতিরিক্ত উত্তেজিত না হয়ে মাঠে নেমে নিজেদের সেরাটা খেলতে হবে।’
কেন আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ: মাঠে সেরাটা খেলতে চায় দুই দলই। তবে এর মধ্যে আর্জেন্টিনাই বেশি চাপে থাকবে বলে মনে করেন ইংলিশ ডিফেন্ডার মার্ক গেহি, ‘আমাদের ওপর কোনো চাপ নেই। চাপ কিসের? দায়িত্বটা তাদের। তারা বিশ্ব চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখতে তাদেরই খেলতে হবে। আমাদের ওপর মোটেও কোনো চাপ নেই।’
ইংলিশ ডিফেন্ডার আরও বলেন, ‘সত্যি বলতে, সবাই রোমাঞ্চ অনুভব করছে। এটি বড় একটি উপলক্ষ। বড় বড় খেলোয়াড়ের বিপক্ষে খেলার এই সুযোগটি সবাই উপভোগ করতে মুখিয়ে আছে।’
মেসিকে থামাতে হবে ইংল্যান্ডের: আর্জেন্টিনার বিপক্ষে গেহি ও কনসা—দুজনেরই শুরুর একাদশে থাকার সম্ভাবনা আছে। আর্জেন্টিনার লিওনেল মেসিকে থামানোর দায়িত্বটা তাঁদের ওপরই থাকবে। তবে গেহি জোর দিয়ে বলেছেন, আর্জেন্টিনা শুধু একজন খেলোয়াড়নির্ভর দল নয়, ‘মেসি দুর্দান্ত খেলোয়াড়, সম্ভবত সর্বকালের অন্যতম সেরা। তাই তাকে আটকানোর জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তবে তাদের দলে আরও অনেক ভালো খেলোয়াড় আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা যেন নিজেদের ওপর শতভাগ মনোযোগ ধরে রাখতে পারি এবং আমাদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারি।’



