ইসলামীআন্দোল ন বাংলাদেশের নবনিযুক্ত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান চট্টগ্রামের ফটিকছড়িতে প্রয়াত কেন্দ্রীয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ফজলুল কাদেরের কবর জিয়ারত করেছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জামিয়া বাবুনগরে হেফাজতে ইসলামের একটি অনুষ্ঠান শেষে তিনি ফটিকছড়ি পৌরসভার আমান বাজার এলাকায় অবস্থিত প্রয়াত মাওলানা ফজলুল কাদেরের বাসভবনে যান। সেখানে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে পারিবারিক কবরস্থানে গিয়ে প্রয়াত এই নেতার কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ জান্নাতুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম উত্তর জেলার সদর মাওলানা আব্দুল আজিজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি শাখার সভাপতি মাওলানা শওকত আলী আজমী, কবি আলী আকবর, আমান উল্লাহ, মুহাম্মদ ইসমাইল, মাস্টার রাসেল, মাওলানা মহিউদ্দিনসহ কেন্দ্রীয়, নগর ও স্থানীয় নেতৃবৃন্দ।



