প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সুফিবাদী ঐক্য ফোরামের জাতীয় কনফারেন্স অক্টোবরে

ডেক্স নিউজ, ফ. প্র.

Oplus_131072

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম আয়োজিত আগামী অক্টোবরে রাজধানীতে অনুষ্ঠিতব্য সুফী কনফারেন্স উপলক্ষে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক নূর মুহাম্মদ রানা। সভা পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন।

সভায় দিকনির্দেশনামূলক আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাংবাদিক এস এম বরকত আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ মুছা, হালদা গবেষক মুহাম্মদ হারুন পাশা, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ সোহেল, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন মিয়াজী, মুহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রামে একটি গোলটেবিল আলোচনা আয়োজন এবং আগামী অক্টোবরে রাজধানীতে অনুষ্ঠিতব্য সুফী কনফারেন্সকে সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভা থেকে সংশ্লিষ্ট সকলকে আগাম প্রস্তুতি গ্রহণ এবং কনফারেন্স সফল করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?