ফটিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক

‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়িতে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার(১৭ আগষ্ট) নানুপুর ও ধর্মপুর শাখার উদ্যোগে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

ক্যাশলেস লেনদেনের পরিধি বৃদ্ধি এবং ‘বাংলা কিউআর’-এর সহজ, নিরাপদ ও কার্যকর ব্যবহার সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নানুপুর শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মঈন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধি মো. হেলালসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ধর্মপুর শাখার উদ্যোগে আজাদীবাজার এলাকায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে স্থানীয় একটি রেস্টুরেন্টে গ্রাহকদের অংশগ্রহণে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ধর্মপুর শাখার ব্যবস্থাপক হাসানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপমহাব্যবস্থাপক এ কে এম মাসুদ।  এ সময় আজাদীবাজার সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোলাইমান আকাশসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল মাধ্যমে লেনদেনের সুযোগ সম্প্রসারণে এ ধরনের ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ‘বাংলা কিউআর’ ব্যবহারের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীরা সহজে, দ্রুত ও নিরাপদে লেনদেন করতে পারবেন।

তাঁরা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে ক্যাশলেস লেনদেনের সুবিধা পৌঁছে দিতে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ ধরনের কর্মসূচির মাধ্যমে গ্রাহকদের মধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বাড়ার পাশাপাশি নগদবিহীন লেনদেনে আগ্রহও তৈরি হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?