ফটিকছড়ি

সেনাবাহিনীর অভিযানে ধুরুং খাল থেকে বিপুল কাঠ-বাঁশ জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ির ধুরুং খালে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৫০ পিস পাহাড়ি গোল কাঠ ও ৪০০টি বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী। জব্দ করা বনজ সম্পদের আনুমানিক বাজারমূল্য ১৫ থেকে ১৬ লাখ টাকা। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছোলা আর্মি ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাইন্যাছোলা আর্মি ক্যাম্প থেকে উত্তর-পূর্ব দিকে ধুরুং খালে অভিযান চালানো হয়। এ সময় খালের মধ্যে অবৈধভাবে মজুত করে রাখা বিভিন্ন প্রজাতির ২৫০ টি পাহাড়ি গোল কাঠ ও ৪০০টি বাঁশ উদ্ধার করা হয়। পরে জব্দ করা কাঠ ও বাঁশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের ধুরুং বন বিটে হস্তান্তর করা হয়।

ধুরুং বন বিট কর্মকর্তা অবনী কুমার ত্রিপুরা বলেন, সেনাবাহিনীর জব্দ করা কাঠ ও বাঁশ বিট অফিসের হেফাজতে নেওয়া হচ্ছে।

বাইন্যাছোলা আর্মি ক্যাম্পের আরআইসি শাহীন আলম বলেন, ‘পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ কাঠ ও বাঁশ পাচার রোধে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?