মাইজভান্ডারে ওরসে মাদকবিরোধী অভিযান: সাতজনকে দণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ির মাইজভান্ডারে ওরস উপলক্ষে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।


শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়। তাদের মধ্যে ছয়জনকে আট দিন করে এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তিনজনকে ১ হাজার টাকা করে এবং চারজনকে ৫০০ টাকা করে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ বলেন, “পবিত্র এ স্থানের পরিবেশ সুরক্ষা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়েছে।”


স্থানীয় বাসিন্দারা এ অভিযানকে স্বাগত জানিয়ে প্রশাসনকে ধন্যবাদ জানান। তাদের মতে, শুধু মাদকসেবীদের জরিমানা বা দণ্ড দিলেই সমস্যার সমাধান হবে না। মাদকের উৎস ও সরবরাহকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এতে মাদকের বিস্তার রোধের পাশাপাশি এলাকায় নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?