১৫ দিনের কারাদণ্ড

উত্তর ফটিকছড়িতে ইয়াবা সেবনের সময় দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

Oplus_131072

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে ইয়াবা সেবনের সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে ভূজপুর থানা-পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের  মিরেরখীল এলাকায় তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন মো. আরাফাত উদ্দিন (২৪) ও মো. ইউসুফ (৩০)। তারা পূর্ব ভূজপুর মিরেরখীল এলাকার বাসিন্দা। 

প্রসাশন সূত্র জানায়, আরাফাত উদ্দিন ও ইউসুফকে তাদের বাড়ির সামনে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক দুটি মামলা করা হয়। পরে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে দুজনকেই ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে জব্দ করা মাদকদ্রব্য পরে বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবা সেবনের সময় দুজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?