পরিবার পরিকল্পনা, মা ও শিশু এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় ২০২৫–২৬ অর্থবছরে ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত করা হয়েছে।
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদটিকে এ স্বীকৃতি দেওয়া হয়। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।
এ অর্জনের জন্য আবদুল্লাহপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অহিদুল আলম জুয়েল। তিনি বলেন, পরিবার পরিকল্পনা, মা ও শিশু এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার কারণে এ স্বীকৃতি এসেছে। ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মান আরও উন্নত করতে সহযোগিতা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও স্বীকৃতি সনদ তুলে দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমএএইচ মঈনুল। এ সময় ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।



