রাউজান প্রেস ক্লাবের উদ্যােগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি প্রদীপ শীলের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন কিউসি লজিস্টিকস কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও আবুল কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ হারুন অর রশীদ।

সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর মো. আসলাম, সাবেক সাধারণ সম্পাদক শিবলী আল সাদিক, সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন, সমাজসেবক মাওলানা এখলাছুর রহমান, শিক্ষানুরাগী মাস্টার শাহ আলম, মাওলানা নাসিম উদ্দিন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা সদস্য সচিব মোহাম্মদ আবছার, রাউজান ছাত্রকল্যাণ সংসদের সাবেক সভাপতি আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি গাজী জয়নাল আবেদীন, নির্বাহী সদস্য এম রমজান আলী, সহ সভাপতি যীশু সেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরফাত হোসাইন, শাহাদাত হোসেন সাজ্জাদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত, মামুন মিয়া।
এসময় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম বেলাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) বিশ্ব মানবতার অগ্রদূত। প্রিয় নবীর আদর্শ ধারণ করে জীবন পরিচালিত করা গেলে সমাজ থেকে সকল অশান্তি দূরীভূত হবো। এছাড়া সত্যিকার অর্থেই আলোকিত সমাজ গড়ে উঠবে।



