ফটিকছড়ির বারমাসিয়া স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা

ডেক্স নিউজ

ফটিকছড়ির ঐতিহ্যবাহী বারমাসিয়া আবদুল করিম উচ্চ বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী-২৭’ সফল আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের।

সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের গৌরবময় শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী শুধু একটি বিদ্যালয়ের অনুষ্ঠান নয়; এটি একটি প্রজন্মের স্মৃতি, শিকড়, ঐতিহ্য ও আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ। শতবর্ষের এ আয়োজনকে সর্বজনীন, প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন বারমাসিয়া আবদুল করিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মিয়াজান, মাস্টার অজিত ধর, ইঞ্জিনিয়ার নুরুল আলম, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মনসুর, মাস্টার বাবলা দে, মোহাম্মদ নিজাম সিকদার, মাস্টার নাজিম সিকদার, মোহাম্মদ জানে আলম, সাংবাদিক শ্যামল নন্দী, রুবেল ভট্টাচার্য, মোহাম্মদ শাহাজান উদ্দিন শান্ত, মোহাম্মদ ইউসুফ, নাছির উদ্দীন, মোহাম্মদ মামুন, রাশেদ, রনি, শহিদুল, তৌহিদুল আলম, মুন্না, ইমন দেসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?