ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সদ্য প্রয়াত সাংগঠনিক সম্পাদক মরহুম সৈয়দ শেফায়াতুল ইসলাম সাব্বিরের চেহলাম শরীফ উপলক্ষে পবিত্র খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর উপজেলার সৈয়দপাড়া আজিজুল্লাহ দারোগা জামে মসজিদে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা ছাত্রসেনার সভাপতি কে.এম. মহিউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্না।
স্মৃতিচারণ ও আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আমান সমরকন্দি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর বঈদী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সহসভাপতি মুহাম্মদ শাহজালাল, আহলে সুন্নাত ওয়াল জামাত গহিরা শাখার সহসভাপতি মাওলানা মোজাম্মেল হক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব পারভেজ, ইসলামী ফ্রন্ট নানুপুর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ জাহেদুল ইসলাম, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ ওবাইদুল্লাহ, যুবসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সাবেক সভাপতি মুহাম্মদ তারেক আলম, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবর, ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সাবেক সভাপতি মাওলানা শাহাদাত রেজা ও মাওলানা নাজিম উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সাধারণ সম্পাদক মাস্টার আছিফুল ইসলাম, যুবসেনা নেতা হাসানুল করিম মানিক, আব্দুল কাদের প্রমুখ।
স্মৃতিচারণ ও আলোচনা শেষে মরহুম সৈয়দ শেফায়াতুল ইসলাম সাব্বিরের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ তাঁর কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।



