ছাত্রসেনার সাব্বিরের স্মরণে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, স্মৃতিচারণ ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে ইসলামী ছাত্রসেনার প্রয়াত নেতা সৈয়দ শেফায়াতুল ইসলাম সাব্বিরের স্মরণে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, স্মৃতিচারণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্রসেনা নানুপুর ইউনিয়ন শাখা। এতে সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট নানুপুর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ জাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যাপক মাওলানা মীর আবদুর রহিম মুনিরী। উদ্বোধন করেন সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাস্টার খোরশেদুল আলম।

ছাত্রসেনা নানুপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি এস এম আলী হোসাইন জিসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ ও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম, ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল মনছুর, চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাস্টার মুহাম্মদ ইসমাইল, প্রয়াত সাব্বিরের বাবা সৈয়দ জহিরুল ইসলাম, ঢাকা কাদেরিয়া তৈয়্যবিয়া কাদেরিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান অর রশীদ, ব্যবসায়ী মুহাম্মদ হোসেন উদ্দীন, যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মদ আলমগীর হোসেন এবং নানুপুর মজাহারুল উলুম গাউসিয়া ফাজিল মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান মাওলানা নুরুজ্জামানসহ অন্যরা।

বক্তারা বলেন, মরহুম সৈয়দ শেফায়াতুল ইসলাম সাব্বির তরুণ সমাজের জন্য একজন আলোকবর্তিকা। তাঁর কর্মময় জীবন, আদর্শ ও দ্বীনের প্রতি নিষ্ঠা তরুণদের অনুপ্রাণিত করবে। বিপথগামী তরুণদের তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে দ্বীন ও ধর্মের পথে নিজেদের পরিচালিত করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নানুপুর মজাহারুল উলুম গাউসিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা কামরুল হুদা, ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, ইসলামী ফ্রন্ট নেতা আলমগীর হোসেন মামুন ও আব্দুল মোতালেব পারভেজ, রোসাংগিরী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল আলম, বখতপুর ইউনিয়ন শাখার সম্পাদক মাওলানা গিয়াস উদ্দীন আনসারী, যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্মৃতিচারণ পর্ব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?