দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। এর ফলে সেপ্টেম্বর মাসে নির্ধারিত দামের তুলনায় চলতি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের জন্য ভোক্তাদের অতিরিক্ত ২৫২ টাকা গুনতে হবে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১ হাজার ৮৩৭ টাকা। এর আগে সেপ্টেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
তারও আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে এলপিজির দাম এক লাফে ২৫২ টাকা বাড়ানোয় গৃহস্থালি ও অন্যান্য কাজে এলপিজি ব্যবহারকারী ভোক্তাদের ব্যয় আরও বাড়ল।
বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত এই দাম দেশের খুচরা বাজারে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।



