ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল তিনটার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ওই এলাকার মোহাম্মদ সরোয়ারের মেয়ে সাদিয়া (৬) ও বেলাল উদ্দীনের মেয়ে মারিয়া (৭)। তারা দুজনই স্থানীয় হাজী মোশাররফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানায়, সোমবার দুপুরের পর পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলছিল সাদিয়া ও মারিয়া। একপর্যায়ে খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে দুজনকে উদ্ধার করা হয়।

পরে স্বজনেরা দ্রুত তাদের রাউজানের জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল আলম আকাশ বলেন, স্কুল থেকে বাড়ি ফিরে দুই শিশু খেলছিল। খেলতে গিয়ে তারা পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই চাচাতো বোনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?