ফটিকছড়ি উত্তরের সদর দপ্তর পুনর্নির্ধারণের দাবিতে বিক্ষোভ

ডেক্স নিউজ

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারিত স্থান থেকে সরিয়ে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী কোনো স্থানে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হেয়াকো বাজারে এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তব্য দেন বিজিএমইএর পরিচালক রাকিবুল আলম চৌধুরী পিটু, ব্যবসায়ী হেলাল মুহাম্মদ নূরী, একরামুল হক বাবুল, নুরুল আমীন আজাদ, এড. ইউছুপ আলম মাসুদ, আবুল খায়ের, আবুল হাশেম, হাসান শামসুদ্দিন, মোজাম্মেল হায়দার বাবুসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর এমন স্থানে স্থাপন করতে হবে, যেখান থেকে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দারা সমানভাবে প্রশাসনিক সেবা নিতে পারেন। এ তিন ইউনিয়নের মধ্যবর্তী কোনো স্থানে সদর দপ্তর স্থাপন করা হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং প্রশাসনিক কার্যক্রমে ভারসাম্য নিশ্চিত হবে।

বক্তারা আরও বলেন, সরকার চাইলে সদর দপ্তরের অবস্থান পরিবর্তন সম্ভব। ইতিমধ্যে দুটি উপজেলায় সদর দপ্তরের মৌজা পরিবর্তন করা হয়েছে। একইভাবে ফটিকছড়ি উত্তর উপজেলার ক্ষেত্রেও মৌজা পরিবর্তনের উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?