কঠিন চীবরদানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশে রামগড় ৪৩ বিজিবি

রামগড় প্রতিনিধি

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে রামগড়ে পবিত্র কঠিন চীবরদান অনুষ্ঠানে অংশ নিয়েছে রামগড় ৪৩ বিজিবি। এ সময় স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন রামগড় জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রামগড় পৌরসভার মহামুনি বৌদ্ধ বিহারে আয়োজিত কঠিন চীবরদান অনুষ্ঠান পরিদর্শন করেন তিনি। এ সময় বিহারে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন জোন অধিনায়ক। পাশাপাশি তাঁদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি।

বিজিবির এ অংশগ্রহণ স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক আস্থা জোরদারে রামগড় জোনের এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?