সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল।
শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্য প্রদর্শনের সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। তাঁদের নির্দেশক্রমে পাঠানো বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।



