বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির ৬ মাস মেয়াদ বাড়াল শিক্ষা মন্ত্রণালয়

ডেস্ক নিউজ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অ্যাডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ফটিকছড়িসহ দেশের বিভিন্ন উপজেলার যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে কিংবা শিগগিরই শেষ হবে, সেসব কমিটিও এ সিদ্ধান্তের আওতায় আসবে।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা উত্তীর্ণ হওয়ার পথে রয়েছে, সেসব কমিটির মেয়াদ নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে আরও ছয় মাস বাড়ানো হলো। খবর দৈনিক যুগান্তরের।

এ ছাড়া বর্ধিত মেয়াদে সংশ্লিষ্ট অ্যাডহক কমিটির সভাপতি যথানিয়মে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন নির্দেশনায় স্বাক্ষর করেন।

নির্দেশনার অনুলিপি দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?