ফটিকছড়িতে অবৈধ মাটি কাটায় একজনকে অর্থদন্ড

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের ফটিকছড়িতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে মো. ইকবাল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলার ডলু রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মো. ইকবালকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হচ্ছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?