আজ সকালে যোগদান

ফটিকছড়ি উত্তর উপজেলায় প্রথম ইউএনও ডিপ্লোমেসি চাকমা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ডিপ্লোমেসি চাকমা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি যোগদান করেন। এ সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

মিজ ডিপ্লোমেসি চাকমা ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। এর আগে তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালে তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি লাভ করেন।

ডিপ্লোমেসি চাকমা রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার প্রত্যন্ত জগনাতলী গ্রামের পরিমিত চাকমা ও রত্না চাকমা’র দ্বিতীয় সন্তান। তিনি ২০০৬ সালে জগনাতলী হাইস্কুল থেকে মাধ্যমিক ও ২০০৮ সালে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিষয়ে ৩০-তম ব্যাচের শিক্ষার্থী হয়ে অনার্সসহ মাস্টার্স শেষ করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?