৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কাঞ্চননগরে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ

ডেক্স.নিউজ ফ. প্র

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবারউপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের মানিকপুর রুস্তমিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের সভাপতি মো. ইদ্রিছ চৌধুরী।

মানিকপুর রুস্তমিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা আনিসুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আযাদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী চৌধুরী, মহিলা সম্পাদক রাজিয়া সুলতানা, মেমোরি কম্পিউটারের চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, ফটিকছড়ি সরকারি কলেজের প্রভাষক এন এম রহমত উল্লাহসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তারা জানান, ভবিষ্যতেও ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?