৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়ি আসন

সরোয়ার আলমগীরের প্রার্থিতা ফেরত পাওয়ার নিশ্চয়তা দিলেন আইনজীবী!

আদালত প্রতিবেদক

ঋণখেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল হওয়া চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের সর্বশেষ অবস্থান তুলে ধরেছেন তাঁর আইনজীবী ইউসুফ আলম মাসুদ।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীরের পক্ষে আইনজীবী প্যানেল সর্বোচ্চ শ্রম দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি লিখেন, ‘আমরা অনেকদূর এগিয়েছি, আলহামদুলিল্লাহ। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ধানের শীষের প্রার্থীর প্রার্থিতা ফিরে পাবো বলে আমরা বিশ্বাস করি।’

আইনজীবী ইউসুফ আলম মাসুদ আরও জানান, ‘বুধবার (কাল) প্রার্থিতা ফেরৎ পাওয়ার বিষয়ে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এতে আমাদের প্রার্থীতা ফেরত পাবো। আমাদের পুরো প্যানেল এ ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। ইনশাআল্লাহ, আপনাদের প্রিয় প্রতীক ধানের শীষ আপনারা ফিরে পাবেন।’

উল্লেখ্য, নবীন এই আইনজীবী ইউসুফ আলম মাসুদ প্যানেল আইনজীবী হিসেবে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের পক্ষে আদালতে লড়ছেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?