৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রামগড়ে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা সহায়তা

ডেস্ক নিউজ, ফ.প্র

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রেখে চলেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।‎‎ এরই ধারাবাহিকতায় আজ সোমবার রামগড় উপজেলার সদর ইউনিয়নের বনবিহার এলাকায় গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।‎‎

‎রামগড় উপজেলা সদর থেকে প্রায় ৩.৫ কিলোমিটার দূরবর্তী এই এলাকায় আয়োজিত চিকিৎসা সেবা কার্যক্রমটি রামগড় বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় বাস্তবায়ন করা হয়। মেডিক্যাল ক্যাম্পেইনে রামগড় জোনের মেডিক্যাল অফিসার ও সহকারী পরিচালক চিকিৎসা সেবা প্রদান করেন।

একই সময় শিক্ষা সহায়তার অংশ হিসেবে নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে একটি কম্পিউটার ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে স্থানীয় শিক্ষার্থী ও শিক্ষকরা উপকৃত হন।

‎‎‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?