৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গণসংযোগকালে সরওয়ার আলমগীর

উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন

রাজনৈতিক প্রতিবেদক

ফটিকছড়ি আসনে বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন – ধানের শীষ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতীক। ধানের শীষের দল ক্ষমতায় থাকলেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, মানুষ সুখে-স্বাচ্ছন্দ্যে, নিরাপদে থাকে। আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিন।

তিনি শুক্রবার দিনভর উপজেলার আব্দুল্লাহপুর, জাফতনগরের মো. তকিরহাট বাজার, সমিতিরহাট, রোসাংগিরী ইউনিয়নসহ একাধিক এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন। এ সময় তিনি প্রতিটি ইউনিয়ন এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

সরওয়ার আলমগীর বলেন- মানুষকে বোকা বানানো ইসলামের শিক্ষা নয়। জান্নাতের টিকেট বিক্রির কথা বলে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া ইসলাম সমর্থন করে না।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সালাউদ্দীন, সৈয়দ ওমর ফারুক মাইজভান্ডারি, কাজী মো. জানে আলম চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, মো. নুরু উদ্দিন নুরু , মো. আনোয়ার, শাহরিয়া চৌধুরী, মো. সাইফুদ্দিন, রহমত উল্লাহ কতুবী, শামীম আলমগীর রুবেল, মোজাহারুল ইকবাল লাভলু, আব্দুল হালিম ইমন, রেজবী হাসান চৌধুরী, এম এ মাহফুজ, মোজাম্মেল হক অভিসহ স্ব-স্ব এলাকার বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?