ঢাকায় বসবাসরত ফটিকছড়িবাসীদের নিয়ে গঠিত নতুন সামাজিক সংগঠন “ফটিকছড়ি ক্লাব অফ ঢাকা” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গত ২০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় হোটেল সিটি ভিউতে আয়োজিত এক সভার মাধ্যমে সংগঠনটির কার্যক্রমের সূচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন আল রায়হান ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শফিউল আজম। উপস্থিত সদস্যদের আলোচনা ও পরামর্শের ভিত্তিতে সভায় ৩৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে সোনার বাংলা পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা মোঃ আবদুল জব্বারকে আহ্বায়ক এবং পরিবেশীয় স্বাস্থ্য গবেষক ও সিজিএসডি (CGSD)-এর নির্বাহী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করা হয়।
এছাড়া মার্কগ্রুফের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব রেজাউল করিমকে যুগ্ম আহ্বায়ক, ডা. মোহাম্মদ জাবেদ মোর্শেদকে যুগ্ম সদস্য সচিব ও ডাঃ আব্দুল হামিদ জাসেম এবং আল রায়হান ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মইনুদ্দিনকে কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীতরা হলেন— উন্নয়ন ও অন্তর্ভুক্তি বিষয়ক সমন্বয়ক হিসেবে মুহাম্মদ আলা উদ্দিন ও মোঃ জাবেদ মোর্শেদ, ছাত্র প্রতিনিধি মোঃ ইমদাদুল হক ও মামুনুর রশীদ পণ্ডিত, প্রযুক্তি ও যোগাযোগ সমন্বয়ক হিসেবে প্রকৌশলী মীর রিয়াজ উদ্দিন ও ইমরান ফরহাদ এবং সমাজসেবা বিষয়ক সদস্য হিসেবে তারিকুল ইসলাম মাসুদ ও মোবারক হোসেন।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ শফিউল আজম, মুহাম্মদ মুসলিম উদ্দিন, ডা. ফখরুল ইসলাম, মোঃ ইকবাল হোসাইন, মোঃ আবু তাহের মাসুদ, আলমগীর হোসাইন, ডা. খালেদ সাইফুল্লাহ, মোঃ তৌহিদুল আলম, ওমর হাসান চৌধুরী (মুন্না), প্রকৌশলী রিয়াদুল হাসনাত (রিয়াদ), প্রকৌশলী মোঃ গোলাম ইয়াছিন, খুরশেদুল আলম ফরহাদ, মোঃ শাহেদ উল করিম, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ ওমার, মোঃ সাইফুল্লাহ মজিদি পলাশ, মোঃ তারেক হোসেন, শহিদুল ইসলাম শাফি, প্রকৌশলী মুহাম্মদ ইরফানুল হাসান সাকিব, এম এ মঞ্জুর লিমন ও আবু বকর ছিদ্দিক।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, সমাজকল্যাণ, মানবিক সহায়তা, শিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ঢাকায় বসবাসরত ফটিকছড়িবাসীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতা জোরদার করাই এ সংগঠনের মূল লক্ষ্য। নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।



