৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যালয় বন্ধে নৈশপ্রহরীর অবহেলা!

ফটিকছড়িতে ভোটকেন্দ্রের এনভিআরসহ সরঞ্জাম চুরি

নিজস্ব প্রতিবেদক

মাত্র নয়দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তার আগে সেই নির্বাচনের একটি ভোটকেন্দ্রের এনভিআরসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম চুরি হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে। গত ২৯ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারি ভোরের কোন এক সময় উপজেলার মাইজভান্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। এটি উপজেলার ১০৫ নম্বর ভোটকেন্দ্র বলে বলে নিশ্চিত হওয়া গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ হোসেন মুফ্তি জানান, ‘২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল চারটায় প্রতিদিনকার মতো বিদ্যালয় ছুটি হয়। সেদিন থেকে শুক্র, শনি ও রোববার বিদ্যালয় বন্ধ ছিলো। সোমবার সকালে যথারীতি বিদ্যালয়ে এসে দেখি একাধিক কক্ষের তালা ভাঙা। বিদ্যালয়ের ভেতরে গিয়ে দেখি, নির্বাচনি নিরাপত্তার জন্য সম্প্রতি লাগানো সিসিটিভি ক্যামেরার এনভিআর, রাউটার ও মনিটর ‘নেই’ হয়ে গেছে। এছাড়াও চোরেরা বিদ্যালয়ের আইপিএস, ব্যাটারি, কম্পিউটারের মাউস, কী-বোর্ড, সাউন্ড বক্স, ব্যাংকের চেক বই ও বিদ্যালয়ের ঘন্টাসহ নানান সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এছাড়া বিদ্যালয়ের প্রয়োজনীয় নথিপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক বিষয়টি ফটিকছড়ি থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

প্রধান শিক্ষক দাবী করেন, দায়িত্ব থাকা সত্বেও বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জোবায়েরের অনুপস্থিতেই এই চুরির ঘটনা ঘটেছে। আমরা সবাই তাকে চার্জ করেছি। তিনি এই তিনদিন বিদ্যালয়ে ছিলেন না। তিনি এই চুরির দায় স্বীকার করেছেন। সংগত কারণে তিনি এর দায় এড়াতে পারেন না। তার কারণেই চুরির এই ঘটনা ঘটেছে। রাষ্ট্রের এতবড় ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফটিকছড়ি থানার একদল পুলিশ। তারা ঘটনার আদ্যোপান্ত শুনেন এবং বিদ্যালয়ের কর্মরত নৈশপ্রহরী মো. জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য সাথে নিয়ে থানায় যান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সেলিম জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা বিদ্যালয়ের নৈশপ্রহরীকে থানায় ডেকেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ দিলে থানায় নিয়মিত মামলা হবে।’

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি এবং গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অল্পসময়ের মধ্যেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম (এনভিআর) বসিয়ে ক্যামেরাসমূহ সচল করা হবে।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?