৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-২ আসন

সরওয়ার আলমগীরের নির্বাচনে অংশ নিতে বাধা নেইঃ আপিল বিভাগ

ডেস্ক নিউজ, ফ. প্র

সরওয়ার আলমগীর।

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থীতা বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ফুল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

সরওয়ার আলমগীরের আইনজীবী ইউসুফ আলম মাসুদ জানান, এ আদেশের ফলে সরওয়ার আলমগীরের নির্বাচন করতে আর কোন বাধা রইল না। আদালত সূত্রে জানা গেছে, বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে গত ৩০ জুন আদেশ দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ। এ আদেশের বিরুদ্ধে আপিল করেন একই আসনের জামায়াত প্রার্থী নুরুল আমিন। দুই দফা শুনানি শেষে মঙ্গলবার আপিল বিভাগ তার আপিল খারিজ করে আদেশ দেন।

বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী মাসুদ বলেন, আদালতে এ আদেশের ফলে সরওয়ার আলমগীরের নির্বাচনে অংশগ্রহণে আর কোন বাধা রইল না। আদালতে শুনানিতে সরওয়ার আলমগীরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান ও ব্যারিস্টার ফয়সল মাহমুদ ফয়জি।

বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, আমাদের আদালতে ব্যস্ত রেখে এমপি হওয়ার স্বপ্ন দেখেছিল একটি দল। কিন্তু তাদের সে স্বপ্ন ধুলিস্যাত হয়ে গেছে। আমি ন্যায়বিচার পেয়েছি। আমি ফটিকছড়ির আপামর জনগণের সহযোগিতা কামনা করছি।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?