৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে অকুন্ঠ সমর্থন:

জামায়াতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা হেফাজত আমিরের

রাজনৈতিক প্রতিবেদক

ফটিকছড়িতে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’-এর ঘোষণা দিয়ে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন।

তিনি বলেছেন, মওদুদীর জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও মওদুদী। আমার কাছে এটা নির্বাচন নয়, এটা জামায়াতের বিরুদ্ধে জিহাদ। সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে নির্বাচনে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়।

তিনি আরও বলেন, আমরা শুধু ধানের শীষের প্রার্থীকে ভোট দিচ্ছি না তাকে সামনে রেখে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। যদি আমরা কঠোরভাবে তাদের ভোট থেকে বঞ্চিত করতে না পারি, তাহলে তারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে ইসলাম ও মুসলমানদের চরম ক্ষতি করবে।

বৃহস্পতিবার রাতে ফটিকছড়ির কাজীরহাট বড় মাদ্রাসায় বুখারী শরীফ খতম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক আলেম-ওলামা, মাশায়েক, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বুখারী শরীফ খতম শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় অনুষ্ঠানে বক্তারা চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন এবং ইসলামী মূল্যবোধ রক্ষার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ওবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, বিএনপির ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. সরোয়ার আলমগীর ও নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান কাসেমী প্রমুখ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?