৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষের প্রচারণায় কাদের গনি চৌধুরী

মানবিক বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী।
তিনি বলেন, একটি মানবিক বাংলাদেশ গড়তে হলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। এর মাধ্যমেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাজারে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে গণসংযোগ ও প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, বিএনপি গণমানুষের দল এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তি। এ দেশের মানুষ অতীতে বিএনপিকে ভোট দিয়ে কখনো প্রতারিত হয়নি। দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।

তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন আপোষ করেননি। তার সেই আপোষহীন নেতৃত্বই আমাদের প্রেরণার উৎস।

গণসংযোগকালে তিনি সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সরোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোরশেদ হাজারী, যুগ্ম আহ্বায়ক ওসমান তাহের সম্রাট, পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক মঈনউল্লাহ উজ্জ্বল, সিনিয়র সহ-সভাপতি বেলাল বিন নুর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?