৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়ির তিন ভাষা সৈনিকের স্মৃতি সংরক্ষণের দাবী উপজেলা প্রেসক্লাবের

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ির তিন ভাষা সৈনিকের স্মৃতি সংরক্ষণের দাবী জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের পুষ্পমাল্য অর্পণ ও ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভায় এ দাবী জানানো হয়।

শনিবার একুশের সকালে ফটিকছড়ি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়ে।

এসময় মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎস্বর্গকারী শহীদদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন উপস্থিত সবাই। সাংবাদিকরা ফটিকছড়ির তিন কৃতি সন্তান যথাক্রমে ভাষা সৈনিক এডভোকেট মুহাম্মদ ফয়েজ (বখতপুর), এডভোকেট একেএম এমদাদুল ইসলাম (দৌলতপুর) ও এজহারুল হক (দৌলতপুর) এর স্মৃতি সংরক্ষণ এবং তাদের স্মরণে স্মৃতি কর্ণার স্থাপনের দাবী জানান। একই সাথে দাবী মেনে নিয়ে সে উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জুনায়েদ আবছার চৌধুরী, উপজেলা কৃষি অফিসার আবু সালেক, ফটিকছড়ি থানার ওসি সেলিম উদ্দিন, ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি প্রতিদিন প্রকাশক সোলাইমান আকাশ, সাংবাদিক এনামুল হক, মোহাম্মদ জিপন উদ্দিন, সালাউদ্দিন জিকু, মোহাম্মদ সেলিম, ওবাইদুল আকবর রুবেল, কামরুল হাসান সবুজ, ইউসুফ আরাফাত, নাজমুল তারেক, আবছার নূরী প্রমুখ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?