৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের ঐক্যের ডাক সরওয়ার আলমগীরের

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ফটিকছড়ি থেকে ধানের শীষের বিজয়ী প্রার্থী সরওয়ার আলমগীর।

এসময় তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্র শক্তিশালী হয় না।”

সোমবার সন্ধ্যায় তাঁর বাসভবনে ফটিকছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেন, বিভেদ ভুলে সাংবাদিকদের এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরতে হলে পারস্পরিক সহযোগিতা ও সংহতি অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, “অসত্য ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকদেরই সোচ্চার হতে হবে। পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের বিকল্প নেই।” মতবিনিময় শেষে সরওয়ার আলমগীর সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি এসএম মোরশেদ মুন্না, সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুক, তরুণ ব্যবসায়ী আসাদজ্জামান টিটুসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?