২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অফিস টাইমে ভূমি অফিসের সামনে ভূমি প্রতিমন্ত্রী— তালাবদ্ধ অফিস!

ডেস্ক নিউজ

সিদ্ধিরগঞ্জের ভূমি অফিসের সামনে বসে আছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত


কাউকে অবহিত না করে আকস্মিক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি অফিস পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সেখানে তিনি দেখতে পান যথা সময়েও ভূমি অফিস তালাবদ্ধ রয়েছে।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টার পাঁচ মিনিট পূর্বে তিনি ওই অফিসে যান।

দেখা গেছে, সরকারি নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পূর্বে (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি অফিসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত হন। উপস্থিত হয়ে তিনি দেখতে পান; ওই অফিসে কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারী এসে পৌঁছাননি এবং অফিসও তালাবদ্ধ রয়েছে।

এরপর প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর কেউ একজন এসে অফিসের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। অফিসে ভূমি প্রতিমন্ত্রী আসার খবর পেয়ে সকাল ১০টার পর থেকে কর্মকর্তা-কর্মচারী আসতে শুরু করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?